All Sales Final – No Refund

Terms & Conditions

সর্বশেষ হালনাগাদ: 10 August 2025 · প্রযোজ্য ওয়েবসাইট: banglaai.org

1) ভূমিকা

banglaai.org থেকে যেকোনো ডিজিটাল পণ্য (যেমন eBook, গাইড, টেমপ্লেট, কোর্স ম্যাটেরিয়াল) ক্রয় বা অ্যাক্সেস করলে আপনি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছেন। ক্রয়ের আগে অনুগ্রহ করে শর্তগুলো ভালোভাবে পড়ুন।

2) পণ্যের প্রকৃতি

আমাদের সব পণ্যই ডিজিটাল। পেমেন্ট কনফার্ম হওয়ার পর ইমেইল/ডাউনলোড লিংক/অ্যাকাউন্ট অ্যাক্সেসের মাধ্যমে সঙ্গে সঙ্গে ডেলিভারি সম্পন্ন হয়।

3) রিফান্ড নীতিমালা (No-Refund Policy)

ডিজিটাল পণ্যের ক্ষেত্রে সব বিক্রিই চূড়ান্ত। ডেলিভারি দেওয়ার পর পণ্য ফেরত নেওয়া সম্ভব নয়, তাই রিফান্ডও দেওয়া সম্ভব নয়।

  • মত পরিবর্তন/চিন্তা বদলানো, ভুল করে ক্রয় করা—এসব কারণেও রিফান্ড প্রযোজ্য নয়।
  • পণ্যের বিবরণ না পড়ে/সঠিকভাবে যাচাই না করে ক্রয় করলে দায় কাস্টমারের।
  • আমরা যেখানে সম্ভব ডেমো/স্যাম্পল প্রিভিউ দেই—ক্রয়ের আগে সেগুলো দেখে নিন।

4) ডেলিভারি

পেমেন্ট কনফার্ম হলে সাধারণত তাৎক্ষণিক ডেলিভারি সম্পন্ন হয়। ৩০ মিনিটের মধ্যে ইমেইল/অ্যাক্সেস না পেলে স্প্যাম/জাঙ্ক ফোল্ডার চেক করুন বা আমাদের সাপোর্টে যোগাযোগ করুন।

5) মেধাস্বত্ব (Intellectual Property)

banglaai.org–এর সব কনটেন্ট, ডিজাইন ও ম্যাটেরিয়াল আমাদের মেধাস্বত্বের অংশ। লিখিত অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, শেয়ার, রিডিসট্রিবিউট বা রিসেল করা যাবে না।

6) অ্যাকাউন্টের দায়িত্ব

আপনি যদি আমাদের সাইটে অ্যাকাউন্ট তৈরি করেন, তবে সেই অ্যাকাউন্টের নিরাপত্তা ও অ্যাক্টিভিটির জন্য আপনি নিজেই দায়ী থাকবেন।

7) মূল্য, ট্যাক্স ও পরিবর্তন

পণ্যের মূল্য ও অফার পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন হতে পারে। আইনানুযায়ী প্রযোজ্য ট্যাক্স/ভ্যাট যুক্ত হতে পারে।

8) আইন ও বিচারব্যবস্থা

এই শর্তাবলী বাংলাদেশের প্রযোজ্য আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। কোনো বিরোধের ক্ষেত্রে বাংলাদেশের উপযুক্ত আদালতের এখতিয়ার প্রযোজ্য।